‘কোনও জঙ্গি যেন এ রাজ্যে শেল্টার নিতে না পারে’, পুলিশকে সাবধান করলেন মমতা

আমুদরিয়া নিউজ: কোনও জঙ্গি যেন এ রাজ্যে ‘শেল্টার’ নিতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের সফরে উত্তরবঙ্গে এসেছেন তিনি। আজ শেষদিন। বুধবার দুপুর সাড়ে ১২ টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করেন।  সেখানে স্থানীয় প্রশাসনকে সতর্ক করে তিনি জানান, রাজ্যের বাইরের লোক বাংলায় ঢুকছে। তারা স্থানীয় বাসিন্দাদের থেকে বিভিন্ন আছিলায় আধার, প্যান কার্ড থেকে একাধিক ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। মুখ্যমন্ত্রী বলেন, “আমি পুলিশকে অ্যালার্ট থাকতে বলেছি। কোনও জঙ্গি যেন শেল্টার নিতে না পারে। সরকারি ব্যক্তি ছাড়া কাউকে কোনও তথ্য দেবেন না।” পাশাপাশি, পুলিশকে টহলদারি বাড়াতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগে  বিভিন্ন এলাকায় টহলদারি করা হত। এখন কম হচ্ছে। টহলদারি বাড়াতে হবে। তাহলে স্থানীয় মানুষও জানতে পারবে পুলিশ সক্রিয় রয়েছে।”

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *