আমুদরিয়া নিউজ: ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে প্রস্তাবিত তিন দিনের ব্যাংক ধর্মঘটের কথা মাথায় রেখে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের সেপ্টেম্বরের বেতন ও পেনশন ২৫ সেপ্টেম্বরেই দেওয়ার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রক। প্রতিরক্ষা, ডাক ও টেলিযোগাযোগ দফতরের কর্মীরাও এই ব্যবস্থার আওতায় থাকছেন। তবে এটি অগ্রিম প্রদান হিসেবে গণ্য হবে এবং প্রয়োজন হলে হিসাবের সমন্বয় অক্টোবরের বেতন থেকে করা হবে বলে জানানো হয়েছে।
Total Views:
0