৪৪ বছর আগে হারিয়ে গিয়েছিল মেয়ে, খুঁজে পেয়ে আত্মহারা মা

আমুদরিয়া নিউজ: ৪৪ বছর আগে হারিয়ে গিয়েছিল মেয়ে। দেশের আনাচে-কানাচে খুঁজেও লাভ হয়নি। সেই মেয়েকে চার দশক পর কাছে পেয়েই আনন্দে আত্মহারা মা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ১৯৭৫ সালে মে মাসে সিউল থেকে নিখোঁজ হয় ছ’বছরের কুয়াং হা নামের নাবালিকা। হ্যান ট্যা-সুন নামের মহিলা জানিয়েছেন, সেদিন বাজার থেকে ফিরে আর মেয়েকে খুঁজে পাননি। ৪৪ বছর ধরে খুঁজেছেন। থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। পুলিশ খোঁজ দিতে না পারলেও, তিনি আশা ছাড়েননি। ২০১৯ সালের শুরুর দিকে এক সংস্থা, যারা মূলত ডিএনএ মিলিয়ে হারিয়ে যাওয়া মানুষকে কাছে এনে দেয়, তাদের সাহায্য আশা আলো দেখতে পান হান ট্যা -সুন। ওই সংস্থার মাধ্যমে ডিএনএ মেলানোর প্রক্রিয়ায় অংশ নেন তিনি। ডিএনএ পরীক্ষার মাধ্যমে হান ট্যা -সুনের সঙ্গে লরি বেন্ডার নামে একজন নার্সের মিল পাওয়া যায়। যিনি বর্তমানে ক্যালিফোর্নিয়ায় থাকেন। কয়েক দফা ফোনালাপ ও পরিচয় নিশ্চিত হওয়ার পর লরি উড়ে যান দক্ষিণ কোরিয়ায়। তারপর সিওলে মা-মেয়ের দেখা হয় ৪৪ বছর পর। এরপর লরি জানান, সেদিন তাঁকে অপহরণ করে অনাথ আশ্রমে নিয়ে যাওয়া হয়। বেআইনিভাবে ভিন দেশে পাচার করা হয়। তারপর দত্তক নেয় এক পরিবার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *