আমুদরিয়া নিউজ: দিল্লির শিল্প, ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে শহরের বিভিন্ন স্থান ও প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে দেখার বিশেষ আয়োজন চলছে ‘দ্য সিটি অ্যাজ আ মিউজিয়াম’ উৎসব। DAG-এর উদ্যোগে আয়োজিত দ্বিতীয় সংস্করণের এই উৎসব ১২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। উৎসবে প্রদর্শনী, আলোচনা, ঐতিহ্যবাহী স্থান ঘুরে দেখা, কর্মশালা ও পারফরম্যান্সের মাধ্যমে দিল্লির ইতিহাস এবং জ্ঞানচর্চার পরম্পরাকে তুলে ধরা হচ্ছে। শহরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, মিউজিয়াম, লাইব্রেরি ও পাড়াকে এই আয়োজনের অংশ করা হয়েছে।
উৎসবের অন্যতম আকর্ষণ ‘Vision and Landscape: Aquatints of India’ প্রদর্শনী। সেখানে থমাস ও উইলিয়াম ড্যানিয়েলের ভারতভ্রমণ ও স্থাপত্য-ভূদৃশ্যের নথি হিসেবে তৈরি বিরল ১৪২টি aquatint print প্রদর্শিত হচ্ছে। আজকের কর্মসূচির মধ্যে রয়েছে হওজ খাস মাদ্রাসা ঘিরে ‘Mapping a Madrasa’ নামে একটি ঐতিহ্যভিত্তিক ফিল্ড ভিজিট, যেখানে ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে শহরের শিক্ষাচর্চার সম্পর্ক নিয়ে আলোচনা করা হচ্ছে।
শহরকে শুধু বসবাসের জায়গা নয়, ইতিহাস ও শিল্পের জীবন্ত সংগ্রহশালা হিসেবে দেখারই বার্তা দিচ্ছে এই উৎসব।