আমুদরিয়া নিউজ: বিরল রক্তাল্পতা (হেমোলাইটিক অ্যানিমিয়া) এবং শরীরে অতিরিক্ত তরল জমার কারণে ৮৯ বছর বয়সী নরওয়ের রাজা হ্যারাল্ড পঞ্চম-কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার রাজপ্রাসাদ থেকে তাঁর দুই সপ্তাহের অসুস্থতাজনিত ছুটির ঘোষণা দিয়ে ৫৩ বছর বয়সী যুবরাজ হ্যাকনকে অন্তর্বর্তীকালীন শাসক বা রিজেন্ট হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে মালয়েশিয়ায় পেসমেকার বসানো এবং রানি সোনিয়ার হৃদরোগের পর রাজার এই অসুস্থতা নরওয়ের রাজপরিবারকে চরম উদ্বেগে ফেলেছে। পাশাপাশি যুবরানি মেটে-মারিটের সাথে প্রয়াত মার্কিন অপরাধী জেফরি এপস্টেইনের অতীত যোগাযোগের বিতর্ক ফাঁসের পর রাজপরিবারটি এখন একই সাথে শারীরিক ও রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।
Total Views:
0