আমুদরিয়া নিউজ : রাত জেগে মোবাইল স্ক্রল করার অভ্যাস এখন অনেকের দৈনন্দিন রুটিন হয়ে দাঁড়িয়েছে। তবে চিকিৎসকেরা জানাচ্ছেন, এই অভ্যাস শুধু ঘুম নষ্ট করছে না, শরীরের উপরও দীর্ঘমেয়াদি ক্ষতিকর প্রভাব ফেলছে।
বিশেষজ্ঞদের মতে, রাতে দীর্ঘক্ষণ মোবাইল ব্যবহার করলে স্ক্রিন থেকে নির্গত নীল আলো ঘুমের হরমোন মেলাটোনিনের (Melatonin) ক্ষরণ কমিয়ে দেয়। ফলে ঘুম আসতে দেরি হয়, ঘুমের মান খারাপ হয় এবং দীর্ঘমেয়াদে অনিদ্রার সমস্যা তৈরি হতে পারে।
এছাড়া, এই অভ্যাস চোখের উপর চাপ সৃষ্টি করে—চোখে জ্বালা, শুষ্কভাব ও মাথাব্যথার মতো সমস্যা দেখা দেয়। একই সঙ্গে মনোযোগ কমে যাওয়া, স্মৃতিশক্তি দুর্বল হওয়া এবং শিশু-কিশোরদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ার কথাও জানিয়েছেন চিকিৎসকেরা।
Total Views:
0