পাহাড়ে আছড়ে পড়ল চার্টার্ড বিমান

আমুদরিয়া নিউজ: সোমবার ছত্তীসগড়ের জশপুর জেলার আরা পাহাড় এলাকায় একটি চার্টার্ড বিমান পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে। এই মর্মান্তিক দুর্ঘটনায় পাইলট ও সহকারী পাইলটের মৃত্যু হয়েছে বলে প্রশাসন জানিয়েছে। বিমানে অন্য কোনও যাত্রী ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে প্রশাসন।সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে পাহাড়ে ছড়িয়ে থাকা বিমানের ধ্বংসাবশেষ, আগুন ও কালো ধোঁয়ার দৃশ্য দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *