আমুদরিয়া নিউজ: রবিবার কলকাতার পর সোমবার জয়ের দেখা পেল মুম্বই। আহমেদাবাদে গুজরাত টাইটান্সকে ৯৯ রানে হারায় তারা। টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত গুজরাতের জন্য উল্টো ফল দেয়। তিলক বর্মার ৪৫ বলে দুরন্ত শতরানে মুম্বই ১৯৯/৫ তোলে। জবাবে মন্থর পিচে স্পিনারদের দাপটে গুজরাত ১০০ রানেই অলআউট হয়ে যায়।
আইপিএলে খারাপ ফর্মে থাকা তিলক বর্মা শুরুতেও লড়াই করছিলেন এবং রান পাচ্ছিলেন না। ১৪ ওভারে ১০৩/৪ অবস্থায় স্ট্র্যাটেজিক টাইমআউটে হার্দিক পাণ্ডের কথায় বদলে যায় ম্যাচের মোড়। । হার্দিকের সঙ্গে ৩৮ বলে ৮১ রানের জুটি গড়ে মুম্বইকে বড় স্কোরের পথে এগিয়ে দেন। শেষ ৬ ওভারে ৯৬ রান তোলে মুম্বই, যার মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণের শেষ দুই ওভারেই ওঠে ৪১ রান।
Total Views:
0