এবার থেকে একসঙ্গে কাজ করবে দেশের তিন সেনাবাহিনী, সিদ্ধান্ত কেন্দ্রের

আমুদরিয়া নিউজ: শত্রুদের যোগ্য জবাব দিতে এবার থেকে একসঙ্গে কাজ করবে দেশের স্থল, নৌ এবং বায়ুসেনা। বুধবার কেন্দ্রের তরফে একথা জানানো হয়েছে। ২৭ মে থেকে কার্যকর নতুন নিয়ম। প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র তিন বাহিনী যাতে আরও সুষ্ঠভাবে কাজ করতে পারে, বলিষ্ঠ পদক্ষেপে যাতে কোনও জটিলতা না হয়, তার জন্যই এই পদক্ষেপ। উল্লেখ্য, ‘অপারেশন সিঁদুর’-এর সময়ও একত্রিত হয়ে কাজ করেছিল তিন বাহিনী।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *