কুয়েতে ভারতের প্রতিনিধিদলের সফরের মাঝে অসুস্থ গুলাম নবি আজাদ!

আমুদরিয়া নিউজ: অপারেশন সিঁদুর অভিযানের পরে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে বিভিন্ন দেশে কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে সর্বদলীয় প্রতিনিধি দল। এই রকম একটি দলের সদস্য হিসেবে গিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ডেমক্র্যাটিক প্রগ্রেসিভ আজাদ পার্টির চেয়ারম্যান গুলাম নবি আজাদ। কুয়েতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন তিনি। জানা গিয়েছে জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। প্রচণ্ড গরমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল। তবে বাকি সফরে তিনি আর থাকতে পারবেন না বলেই জানা যাচ্ছে। বিজেপি সাংসদ বৈজয়ন্ত পান্ডার নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছে গিয়েছে। এর আগে বাহরিন এবং কুয়েতের সভা এবং আলোচনায় পাকিস্তান এবং পাকিস্তানের জঙ্গি মদতের বিষয়ে বক্তব্য রাখেন গুলাম নবি আজাদ। তাই বাকি সফরে গুলাম নবি আজাদের উপস্থিতির অভাব অনুভব করবেন বলে জানিয়েছেন বৈজয়ন্ত।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *