আমুদরিয়া নিউজ: ট্রেনে গাঁজা পাচারের আগেই পুলিশের জালে এক ব্যক্তি। গোপন সূত্রে খবর পেয়ে NJP স্টেশনে অভিযান চালায় শিলিগুড়ি GRP-এর SOG ও NJP GRP। রানি কমলাপতি ডাউন এক্সপ্রেসের AC কামরায় তল্লাশি চালিয়ে দুটি ব্যাগ থেকে ১০ কেজি ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার হয় বলে জানা গেছে।
ঘটনায় বিহারের বৈশালীর বাসিন্দা টুনটুন সাহানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ত্রিপুরা থেকে গাঁজা নিয়ে বিহারে যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর। ঘটনায় আর কেউ জড়িত কি না, তদন্ত শুরু করেছে GRP
Total Views:
0