মাওবাদ দমনে বড় সাফল্য, অন্ধ্রের জঙ্গলে নিহত ৩ শীর্ষ নেতা

আমুদরিয়া নিউজ: নিরাপত্তাবাহিনীর অভিযানে নিহত তিন শীর্ষ মাওবাদী নেতা। বুধবার অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার সীমান্ত এলাকার মারেদুমিল্লি জঙ্গলে ঘটনাটি ঘটেছে। মৃত্যু হয়েছে শীর্ষ মাওবাদী নেতা গজারলা রবি ওরফে উদয়, ইস্টার্ন বিভাগের সেক্রেটারি বরি ভেঙ্কা চৈতন্য ওরফে অরুণা এবং মাওবাদী নেত্রী অঞ্জুর। প্রায় চার দশক ধরে মাওবাদী আন্দোলনে যুক্ত ছিলেন রবি। তাঁর মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। পুলিশ জানিয়েছে, ১৬ জন মাওবাদীর একটি দল লুকিয়ে আছে খবর পেয়ে মারেদুমিল্লি জঙ্গল এলাকায় অভিযানে নামে যৌথ নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি। এরপরই নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। পালটা জবাব দেয় বাহিনীও। দীর্ঘক্ষণ দু’পক্ষের গুলির লড়াই চলার পর অবেশেষে মৃত্যু হয় ৩ মাও নেতার। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *