শৌচাগারে যাওয়ার পথে সিংহের আক্রমণে মর্মান্তিক পরিণতি ব্যবসায়ীর

আমুদরিয়া নিউজ: সিংহের আক্রমণে মৃত্যু হল এক ব্যবসায়ীর। নামিবিয়ার প্রত্যন্ত উত্তর-পশ্চিম অঞ্চলের একটি বিলাসবহুল সাফারি লজে এই দুর্ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম বার্ন্ড কেবেল। সংবাদ মাধ্যম সূত্রে খবর ৫৯ বছর বয়সী কেবেল তাঁর স্ত্রী এবং বন্ধুদের সঙ্গে সেসফনটেইন এলাকার হোয়ানিব স্কেলেটন কোস্ট ক্যাম্পের কাছে ক্যাম্পিং করছিলেন। সেই বিলাসবহুল তাঁবুতে শৌচাগার ছিল না। ছিল কিছুটা দূরে। ভোরবেলায় তাঁবু থেকে বেরিয়ে শৌচাগারে যাওয়ার সময় সিংহটি তাঁকে আক্রমণ করে। অন্যান্যরা সিংহটিকে তাড়িয়ে দিতে সক্ষম হলেও, ব্যবসায়ীকে প্রাণে বাঁচানো যায়নি। জানা গিয়েছে কেবেল নামিবিয়ায় সমাজসেবী হিসেবে বেশ জনপ্রিয় ছিলেন। তিনি নানা রকম জনহিতকর কাজ এবং বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ ভাবে সাহায্য করতেন বনদপ্তরকে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *