TOPSHOT - Muslim worshippers pray around the Kaaba, Islam's holiest shrine, at the Grand Mosque complex in the holy city of Mecca on June 2, 2025 ahead of the annual Hajj pilgrimage. (Photo by AFP)

পবিত্র মক্কা যেন জনসমুদ্র, জড়ো হয়েছেন ১৩ লাখের বেশি হজযাত্রী

আমুদরিয়া নিউজ: বুধবার চলতি বছরের হজের আনুষ্ঠানিক শুরু। এই উপলক্ষ্যে সৌদি আরবের পবিত্র মক্কায় ১৩ লাখের বেশি হজযাত্রী জমায়েত হয়েছেন। আজ ইহরাম বেঁধে সারাদিন মিনায় অবস্থান করবেন হজযাত্রীরা। বৃহস্পতিবার হজের মূল কার্যক্রম হিসেবে আরাফাতের ময়দানে অবস্থান করবেন হজযাত্রীরা। হজ শুরুর একদিন আগে, ৩ জুন সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র মসজিদে তীর্থযাত্রীরা সকালের নামাজ পড়েন। হজ ইসলামের পাঁচটি মূল স্তম্ভের একটি। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলিমের জীবনে অন্তত একবার হজ পালন করা বাধ্যতামূলক। সৌদি আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, চলতি সপ্তাহে মক্কা ও আশপাশের অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় জনসমাগমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *