ইউরোপগামী অভিবাসী বোঝাই নৌকাডুবি: সেনেগালে ৩৪ জনের মৃত্যু

আমুদরিয়া নিউজ: ইউরোপে পৌঁছানোর আশায় বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে একটি নৌকা ডুবে অন্তত ৩৪ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। সেনেগাল প্রেস এজেন্সি জানিয়েছে, কাঠের তৈরি ছোট নৌকাটি রাজধানী ডাকার এবং সেন্ট-লুইসের মধ্যবর্তী সমুদ্রে উল্টে যায়। নৌকাটির গন্তব্য ছিল স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ পর্যন্ত মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং বাকি নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং তরুণদের এভাবে জীবন ঝুঁকিতে না ফেলার আহ্বান জানিয়েছেন। তিনি মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছেন। একই সময়ে অভিবাসীদের উপচে পড়া ভিড়ের কারণে স্পেনের এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *