আমুদরিয়া নিউজ: হোয়াটসঅ্যাপে চ্যাট না খুলেই মেসেজ পড়ার সুবিধা আনতে চলেছে মেটা। নতুন এই ফিচারে চ্যাটের উপর কিছুক্ষণ আঙুল চেপে রাখলেই ছোট একটি প্রিভিউ উইন্ডো খুলবে। সেখানেই দেখা যাবে সাম্প্রতিক বার্তাগুলি। ফলে চ্যাটে প্রবেশ না করেই মেসেজ পড়া যাবে, প্রেরকের কাছেও পৌঁছবে না নীল টিক। পাশাপাশি প্রিভিউ উইন্ডো থেকেই চ্যাট পিন, আর্কাইভ বা মুছে ফেলার মতো কাজ করা যাবে। ফিচারটি এখনও তৈরির পর্যায়ে রয়েছে। কবে চালু হবে, তা জানায়নি সংস্থা।
Total Views:
0