রিলস দেখুন, ভাইরাল খুঁজুন, মাস গেলে বেতন নিন!

আমুদরিয়া নিউজ: সারাদিন ইনস্টাগ্রামে রিলস দেখে কোন বিষয়গুলি ভাইরাল হচ্ছে, তা জানানোর জন্য কর্মী নিয়োগ করছে রাজস্থানের উদয়পুরের সংস্থা ‘ইনফ্লুয়িশ’। সম্প্রতি সংস্থার তরফে সামাজিক মাধ্যমে এই নিয়োগের কথা জানানো হয়েছে। আগ্রহীরা ইনস্টাগ্রামে ‘হাই’ কমেন্ট করে অথবা ‘গ্যাংস অব স্টার্টআপ’ অ্যাকাউন্টের লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। ৪ নভেম্বর প্রকাশিত ভিডিওটি তিন লক্ষের বেশি মানুষ দেখেছেন। সংস্থার দাবি, ইতিমধ্যে ১১ হাজারেরও বেশি মানুষ আবেদন করতে আগ্রহ প্রকাশ করেছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *