দেওয়াল দখল নিয়ে বিজেপি-তৃণমূল সংঘর্ষ

আমুদরিয়া নিউজ : ভোট প্রচারের জন্য দেওয়াল দখল নিয়ে বচসার জেরে বিজেপি এবং তৃণমূলের সংঘর্ষে ৩ জন জখম হয়েছেন। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে বর্ধমান শহরের শিয়ালডাঙ্গার কাছে। বিজেপির অভিযোগ, তারা যখন বর্ধমান শহরের পুলিশ লাইন এলাকায় বাড়ি বাড়ি পৌঁছে প্রচারের কাজ করছিলেন, তখন তৃণমূল নেতা শ্যামল রায়ের নেতৃত্বে তাদের উপর হামলা চালানো হলে তাঁরা রুখে দাঁড়ান।
তৃণমূল নেতা শ্যামল রায়ের অভিযোগ, তাঁরা যখন পুলিশ লাইন এলাকায় দেওয়াল লেখার কাজ করছিলেন, তখন দেওয়ালের ওপর বিজেপি স্টিকার সাঁটিয়ে চলে যায়। তারই প্রতিবাদ করেছেন তারা। তাঁর অভিযোগ, বিজেপির খোকন সেনের নেতৃত্বে ৫-৬টি বাইকে করে হামলা চলে এবং কয়েকজন কালো কাপড়ে মুখ ঢেকেছিল। একজনের হাতে পিস্তল দেখা গিয়েছে বলে অভিযোগ। পুলিশ গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে। একজন বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *