আমুদরিয়া নিউজ : জলপাইগুড়িতে পাতকাটা কলোনি সার্বজনীন কালীমন্দিরে মায়ের সোনার অলংকার সহ দান বাক্স থেকে নগদ টাকা নিয়ে পালিয়েছে দুষ্কৃতী। মন্দিরের সিসি ক্যামেরায় ফুটেজে সেই ছবি মিলেছে। জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ তদন্তে নেমেছে। ওই মন্দির পরিচালনায় পাতকাটা কলোনী সার্বজনীন ক্লাব ও পাঠাগার। ভক্তরা দ্রুত চোরকে ধরে অলঙ্কার ও টাকা উদ্ধারের দাবি জানিয়েছেন।
Total Views:
0