কোচের বিরুদ্ধে BCCI-র কঠোর পদক্ষেপ

আমুদরিয়া নিউজ : রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে Royal Challengers Bengaluru জয় পেলেও ম্যাচটি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ম্যাচের ১৮তম ওভারে চতুর্থ আম্পায়ারের সঙ্গে তীব্র বাকবিতণ্ডার কারণে দলের হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার  শাস্তির মুখে পড়েন।

আইপিএল নিয়ম ভাঙার অভিযোগে তাঁর ম্যাচ ফি-র ১৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তদন্তে তিনি নিজের ভুল স্বীকারও করেছেন এবং IPL কোড অফ কন্ডাক্ট অনুযায়ী তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এটি এবারের আইপিএলে প্রথম ঘটনা যেখানে কোনো হেড কোচকে শাস্তি দেওয়া হল। এর আগে সাধারণত খেলোয়াড় বা অধিনায়কদেরই জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে, RCB ম্যাচ জিতলেও কোচের শাস্তি নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে আইপিএল মহলে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *