আমুদরিয়া নিউজ: ইরানের সাথে মার্কিন-ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার প্রভাবে আমেরিকায় ডিজেলের দাম সর্বকালের রেকর্ড ভেঙেছে। আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (AAA) তথ্য অনুযায়ী, বর্তমানে প্রতি গ্যালন ডিজেলের গড় মূল্য দাঁড়িয়েছে ৫.৮৫ ডলারে, যা গত বছর ছিল মাত্র ৩.৭১ ডলার।
ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। যুক্তরাষ্ট্রে প্রধানত ট্রাক, ট্রেন, বাস ও কৃষি যানবাহনের মতো বাণিজ্যিক ক্ষেত্রে ডিজেল ব্যবহৃত হওয়ায় এই মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের পকেটে বড় ধাক্কা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার সাথে তেল চুক্তির মাধ্যমে জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
Total Views:
0