আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গে জাতীয় সড়ক সম্প্রসারণে প্রায় ২,১০০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্র। NH-327-এর বাগডোগরা-পানিট্যাঙ্কি-খড়িবাড়ি-গলগলিয়া অংশের ৩১ কিলোমিটার রাস্তা চার লেনে উন্নীত করতে খরচ হবে ২,০৭৭.১৮ কোটি টাকা।
প্রকল্পে তৈরি হবে তিনটি বড় সেতু, একটি রোড ওভারব্রিজ, পাঁচটি হাতি চলাচলের আন্ডারপাস এবং সার্ভিস রোড। এর ফলে যানজট কমার পাশাপাশি শিলিগুড়ি করিডর ও উত্তর-পূর্ব ভারতের যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা প্রশাসনের।
Total Views:
0