ডোকলাম-গালোয়ানের ‘কমান্ডার’ ঝাওকে সরিয়ে দিল চিন

আমুদরিয়া নিউজ:ডোকলাম ও গালোয়ান সংঘাতে চিনা বাহিনীর নেতৃত্বে থাকা জেনারেল ঝাও জংগকিকে শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থা থেকে সরিয়ে দিয়েছে শি জিনপিং সরকার। তাঁর অপসারণের কারণ স্পষ্ট করেনি বেজিং।

চিনের সামরিক নেতৃত্বে বড়সড় রদবদলের মধ্যেই এই পদক্ষেপ ঘিরে জল্পনা তৈরি হয়েছে। দুর্নীতি ও আনুগত্য নিয়ে শি জিনপিংয়ের চলমান অভিযানের সঙ্গেও তাঁর অপসারণের যোগ থাকতে পারে বলে মনে করা হচ্ছে। ২০১৭ সালের ডোকলাম সংঘাত এবং ২০২০ সালের গালোয়ান সংঘর্ষে জংগকির ভূমিকা ছিল বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *