গ্যাডেল প্রাইজের শিরোপা বাঙালীর মাথায়

আমুদরিয়া নিউজ : কম্পিউটার সায়েন্সের নোবেল গ্যাডেল প্রাইজ এবার বাঙালীর ঝুলিতে। আমেরিকায় কম্পিউটার বিজ্ঞানে এক বড় সমস্যার সমাধান করে সম্প্রতি গ্যাডেল পুরস্কার পেয়েছেন বাঙালী বিজ্ঞানী এষাণ চট্টোপাধ্যায়। গ্যাডেল পুরস্কার প্রতি বছর সেইসব গবেষককে দেওয়া হয়, যাঁরা তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানে যুগান্তকারী কাজ করেন। এবার সেই সম্মানে ভূষিত হলেন এষাণ। তিনি ও তাঁর সহকর্মী মিলে এমন একটি সমস্যা সমাধান করেছেন, যা গত ৩০ বছর ধরে বিজ্ঞানীদের ভাবিয়ে তুলেছিল। বিষয়টি ছিল কম্পিউটার থেকে নিরাপদভাবে র্যা ন্ডম বা এলোমেলো সংখ্যা তৈরি করার কৌশল। এই এলোমেলো সংখ্যা আমাদের অনলাইন নিরাপত্তা, পাসওয়ার্ড, ক্রিপ্টোগ্রাফি প্রভৃতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এই কাজ ভবিষ্যতের কম্পিউটার সিস্টেমকে আরও নিরাপদ করবে। জানা গিয়েছে, এষাণ কর্ণেল বিশ্ববিদ্যালয়ের গবেষক। তাঁর সঙ্গে এই পুরস্কার পেয়েছেন তাঁর গবেষণা-সহযোগী ডেভিড জুকারম্যান। এষাণ ও জুকারম্যান ২০১৬ সালে একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন যেখানে তাঁরা দেখান কীভাবে দুইটি দুর্বল র্যা ন্ডম উৎস থেকেও শক্তিশালী র্যা ন্ডম সংখ্যা তৈরি করা যায়। সেই সূত্রেই এই সম্মান।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *