আমুদরিয়া নিউজ:করোনেশন ব্রিজের ওপর চাপ কমাতে এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে সেবকে তিস্তা নদীর ওপর আরও একটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হলো। জাতীয় সড়ক ১০ (NH-10)-এর ৫৯১.৩১০ কিলোমিটার পয়েন্টে এই সেতু ও সংযোগকারী রাস্তা তৈরির হবে বলে জানা গেছে। এই সেতু বানানোর জন্য ৮৪৪ কোটি ১ লক্ষ টাকার টেন্ডার ডেকেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ।
ইপিসি (EPC) মোডে নির্মিত হবে এই সেতু। এই প্রকল্পের কাজ শেষ করার জন্য প্রায় ৩ বছর সময়সীমা ধার্য করা হয়েছে। এই সেতুটি চালু হলে শিলিগুড়ি থেকে সিকিম ও কালিম্পং যাতায়াত আরও মসৃণ হবে এবং পাহাড়ি অঞ্চলে যানজট ও ধসজনিত যোগাযোগ সমস্যা অনেকটাই দূর হবে।
Total Views:
0