প্রয়াত সাহিত্যিক প্রফুল্ল রায়, শোকের ছায়া বাংলা সাহিত্য জগতে

আমুদরিয়া নিউজ: প্রয়াত হলেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক প্রফুল্ল রায়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। ভর্তি ছিলেন বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার সেখানেই মৃত্যু হয় তাঁর। তার লেখা ‘কেয়া পাতার নৌকো’, ‘শতধারায় বয়ে যায়’, ‘উত্তাল সময়ের ইতিকথা’, ‘নোনা জল মিঠে মাটি’, ‘মন্দ মেয়ের উপাখ্যান’ ইত্যাদি উপন্যাস সাড়া ফেলেছিল পাঠক মহলে। প্রফুল্ল রায়ের গল্প ও উপন্যাস অবলম্বনে একাধিক টেলিফিল্ম, টেলি-ধারাবাহিক, সিনেমা তৈরি হয়েছে। তার মধ্যে রয়েছে ‘এখানে পিঞ্জর’, ‘বাঘবন্দী খেলা’, ‘মোহনার দিকে’, ‘আদমি আউর আউরত’, ‘একান্ত আপন’, ‘চরাচর’, ‘টার্গেট’, ‘ক্রান্তিকাল’ ইত্যাদি। তাঁর ঝুলিতে এসেছে একগুচ্ছ পুরষ্কার। বঙ্কিম পুরস্কার, পাবলিশার্স এন্ড বুক সেলার্স গিল্ড-এর ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার, সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পান কিংবদন্তি লেখক। তাঁর মৃত্যুতে শোকের ছায়া বাংলা সাহিত্য জগতে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *