সংকটে অভিজিৎ, এয়ারলিফট করে নিয়ে যাওয়া হচ্ছে দিল্লিতে

আমুদরিয়া নিউজ: সংকটজনক তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে এয়ারলিফট করে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হচ্ছে। বিজেপি সূত্রে খবর, যাত্রাপথে তাঁর সঙ্গে থাকবেন বিশেষজ্ঞ চিকিৎসক দল। গত শনিবার থেকেই তিনি দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে ভর্তি ছিলেন। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ। সেই সঙ্গে ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ও রয়েছে। হাসপাতাল সূত্রে খবর আপাতত ‘লো ফ্লো অক্সিজেন’ চলছে প্রাক্তন বিচারপতির। অর্থাৎ, ধীরে ধীরে তাঁকে অক্সিজেন দেওয়া হচ্ছে। গত ২৪ ঘণ্টায় তাঁর শারীরিক অবস্থার নতুন করে কোনও অবনতি হয়নি। তবে নতুন করে উন্নতিও হয়নি কিছু। সেই কারণেই তাঁকে নিয়ে উদ্বিগ্ন বিজেপি নেতারা। কেন্দ্রের সঙ্গে কথা বলে তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *