আমুদরিয়া নিউজ : রাজস্থানের নিট পরীক্ষা ঘিরে ফের প্রশ্নফাঁসের অভিযোগে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ, সিকার জেলায় পরীক্ষার আগে কিছু পরীক্ষার্থীর হাতে প্রশ্নপত্র পৌঁছে যায় এবং ৭২০ নম্বরের মধ্যে প্রায় ৬০০ নম্বরের প্রশ্ন আগেই ফাঁস হয়েছিল বলে তদন্তে দাবি করা হয়েছে।
রাজস্থান Special Operations Group -এর তদন্তে দেখা যাচ্ছে, পরীক্ষার আগেই ১ মে থেকে প্রশ্নপত্র ছড়ানো শুরু হয় এবং ২০ হাজার থেকে ২ লক্ষ টাকার মধ্যে বিক্রি হয়েছে বলে অভিযোগ। কিছু ক্ষেত্রে পরীক্ষার আগের রাতে দাম কমে ৩০ হাজার টাকায় নেমে আসে বলেও জানা গেছে।
তদন্তকারীদের মতে, ফাঁস হওয়া প্রশ্নপত্রের সঙ্গে মূল প্রশ্নের প্রচুর মিল পাওয়া গেছে—অন্তত ১৪০টি প্রশ্ন মিলে যাওয়ার দাবি উঠেছে। ফলে এটি সাধারণ “মক টেস্ট” নাকি সংগঠিত প্রশ্নফাঁস চক্র, তা নিয়ে তদন্ত চলছে।