আমুদরিয়া নিউজ: ভবিষ্যতে এসএসসি-র মাধ্যমে নিয়োগ হওয়া শিক্ষকেরা সরাসরি রাজনীতিতে অংশ নিতে পারবেন না। এমনকি পঞ্চায়েত, পুরসভা, বিধানসভা বা লোকসভা নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। বুধবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মন। বৃহস্পতিবার তিনি জানান, সিদ্ধান্ত কার্যকর করতে শীঘ্রই প্রয়োজনীয় বিধি তৈরি করবে রাজ্য সরকার।
তবে বর্তমানে কর্মরত শিক্ষকেরা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না। পঞ্চায়েত ও পুরসভার নির্বাচিত পদে থাকা শিক্ষকেরাও ছাড় পাবেন।
এদিকে, আগামী শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক স্কুলে শিক্ষকদের কাজের মূল্যায়নে নতুন ব্যবস্থা চালুর ভাবনা রয়েছে সরকারের। শিক্ষকদের কাজের সঙ্গে বার্ষিক বেতনবৃদ্ধি ও পদোন্নতি যুক্ত করার পরিকল্পনা রয়েছে। পড়ুয়াদের শিক্ষার অগ্রগতির জন্য শিক্ষকদের জবাবদিহিও করতে হতে পারে।