সিঁদুরের ব্যবহার নিয়ে সমাজের শ্রেণিবৈষম্য তুলে ধরলেন তসলিমা নাসরিন

আমুদরিয়া নিউজ: রেখা, রূপা গঙ্গোপাধ্যায় ও পল্লবী চট্টোপাধ্যায়ের সিঁদুর পরা নিয়ে বিতর্কের আবহে সমাজমাধ্যমে নিজের মতামত জানালেন লেখিকা তসলিমা নাসরিন। তাঁর বক্তব্য, স্বামী না থাকলেও সিঁদুর পরা উচ্চবিত্ত নারীদের ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ বা ফ্যাশন হিসেবে দেখা হয়। অন্যদিকে, প্রান্তিক অনেক নারী নিরাপত্তা ও সামাজিক মর্যাদা বজায় রাখতে শাঁখা-সিঁদুর পরেন।

তসলিমার মতে, সবচেয়ে বেশি সামাজিক চাপের মুখে পড়েন মধ্যবিত্ত নারীরা। স্বামী থাকা সত্ত্বেও সিঁদুর না পরলে কটাক্ষ, আবার বিচ্ছেদের পর সিঁদুর পরলে সমালোচনার মুখে পড়তে হয় তাঁদের। সিঁদুরের ব্যবহার কী ভাবে শ্রেণিভেদে ভিন্ন অর্থ বহন করছে, সেই প্রশ্নই তুলেছেন লেখিকা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *