গণহত্যায় দোষী জামাত নেতা আজহারকে মুক্তি, মিলল বীরের সংবর্ধনা

আমুদরিয়া নিউজ: মঙ্গলবারই বাংলাদেশের সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ড মকুব করে নির্দোষ ঘোষণা করেছিল। বুধবার জামায়াতে ইসলামির শীর্ষ নেতা এটিএম আজহারুল ইসলামকে জেল থেকে মুক্তি দেওয়া হল। কারাগার থেকে মুক্তি পেয়েই ‘বীরের সংবর্ধনা’ পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা এটিএম আজ়হারুল ইসলাম। বুধবার ঢাকার শাহবাগ চত্বরে তাঁকে জামায়াতের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে গণহত্যা, গণধর্ষণ এবং যুদ্ধাপরাধে অভিযুক্ত ছিলেন আজ়হারুল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁর মৃত্যুদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল। ওই রায়ের বিরুদ্ধে বাংলাদেশের সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন আজ়হারুল। গতকাল তাঁর  মৃত্যুদণ্ড মকুব করে বাংলাদেশের সুপ্রিম কোর্ট। এদিন আজ়হার বলেন, “প্রায় ১৪ বছর কারাগারে থাকার পর আজকে সকালে মুক্তি পেলাম। আমি এখন মুক্ত। আমি এখন স্বাধীন। স্বাধীন দেশে আমি স্বাধীন নাগরিক একজন।”

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *