আমুদরিয়া নিউজ:রাজ্যে প্রথমবার বালুরঘাট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ‘কৌশল মহোৎসব’ বা মেগা জব ফেয়ার। মঙ্গলবার বালুরঘাট স্টেডিয়ামে বসছে এই মেলার। কেন্দ্রীয় দক্ষতা উন্নয়ন মন্ত্রকের সহায়তায় ও সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে আয়োজিত এই মেলায় প্রায় ১০০টি বেসরকারি সংস্থা অংশ নিচ্ছে।
উইপ্রো, টাটা গ্রুপ, অ্যাক্সিস ব্যাংক-সহ শীর্ষ সংস্থাগুলিতে ৭ হাজারেরও বেশি শূন্যপদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের সুযোগ থাকবে। জেলার পাশাপাশি রাজ্যের চাকরিপ্রার্থীদের এই মেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন।
Total Views:
0