আমুদরিয়া নিউজ: সন্দেহজনক লেনদেনের অভিযোগে পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডকে নোটিস পাঠাল কেন্দ্রীয় সরকার। মোদি সরকারের কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তরফে এই নোটিস জারি করা হয়েছে। আগামী ২ মাসের মধ্যে ওই সন্দেহজনক লেনদেন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাতে বলা হয়েছে সংস্থাকে। নির্দিষ্ট সময়ের মধ্যে ওই জবাব না দিলে সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। অবশ্য এই নোটিস নিয়ে পতঞ্জলির তরফে প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। গোটা ঘটনায় মুখে কুলুপ বাবা রামদেব ও বালকৃষ্ণের। তবে পতঞ্জলির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার নোটিস দিয়েছে এই তথ্য প্রকাশ্যে আসার পর তার প্রভাব পড়েছে শেয়ার মার্কেটেও! সংস্থা থেকে বিনিয়োগ তুলে নিতে শুরু করেছেন বিনিয়োগকারীরা। ফলে পতঞ্জলির শেয়ারে পতন দেখা দিয়েছে।
Total Views:
0