বাবা হলেন পরমব্রত, পুত্রসন্তান জাত করলেন মা পিয়া

আমুদরিয়া নিউজ : জামাই ষষ্ঠীতে ঘরে এল পুত্রসন্তান। অভিনেতা ও পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় এবং সংগীতশিল্পী পিয়া চক্রবর্তীর ঘরে খুশির হাওয়া। ১ জুন জামাইষষ্ঠীর দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন পিয়া। মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। ২০২৩ সালের নভেম্বরে গোপনে বিয়ে করেন পরমব্রত ও পিয়া। এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তারা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেন, তাদের সংসারে নতুন সদস্য আসতে চলেছে। সেই প্রতীক্ষার অবসান হল। নবজাতকের আগমনে দুই পরিবারের পাশাপাশি অনুরাগীরাও আনন্দে ভাসছেন। শুভেচ্ছার বন্যায় ভাসছে সোশ্যাল মিডিয়া।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *