বাঙ্কারে বসেই উত্তরসূরি বাছছেন খামেনেই! তিনজনের নাম প্রস্তাব!

আমুদরিয়া নিউজ: বাঙ্কারে বসেই নিজের উত্তরসূরি বাছতে শুরু করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই।  এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম। শোনা যাচ্ছে, তাঁর পরবর্তী সময় ইরানের সুপ্রিম লিডার কে হবেন, তা নির্ধারণ করতে তিনজনের নাম প্রস্তাব করেছেন খামেনেই।  যাঁরা দেশের পরবর্তী ‘সুপ্রিম লিডার’ হওয়ার দৌঁড়ে এগিয়ে। তাঁদের মধ্যে থেকেই বেছে নেওয়া হবে খামেনেইয়ের উত্তরসূরিকে। প্রথমদিকে শোনা যাচ্ছিল, তালিকায় রয়েছেন তাঁর ছেলে মোজতোবাও। কিন্তু নিজের পছন্দের তালিকায় ছেলেকে রাখেননি খামেনেই। বরং তিন মৌলবীর নাম রয়েছে। তবে তাঁদের নাম প্রকাশ করা হয়নি। ইরান-ইজ়রায়েলের সংঘর্ষে এক সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। সামরিক সংঘাত থামার কোনও লক্ষ্মণ নেই। এই সংঘর্ষের মাঝে ৮৬ বছর বয়সি খামেনেই কোনও এক গোপন বাঙ্কারে আশ্রয় নিয়েছেন। তিনি কোথায় রয়েছেন, তা সকলের কাছ থেকে গোপনে রাখতে চাইছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। যোগাযোগের জন্য বৈদ্যুতিন কোনও মাধ্যম ব্যবহার করাও বন্ধ করে দিয়েছেন। বিশ্বস্ত এক সহচরের মাধ্যমেই বাকিদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *