ইজরায়েলের মারণ হামলায় ইরানে মৃত আরও এক পরমাণু বিজ্ঞানী

আমুদরিয়া নিউজ: ইজ়রায়েলি হামলায় ইরানের আরও এক পরমাণু বিজ্ঞানীর মৃত্যু হল। তাঁর বাড়িতে ইজ়রায়েলি বোমা আছড়ে পড়ে গুঁড়িয়ে যায় গোটা বাড়িই। শুধু ওই বিজ্ঞানী একা নন, তাঁর স্ত্রীরও মৃত্যু হয়েছে বলেই খবর। এই নিয়ে ইজ়রায়েলি হামলায় ইরানের ১০ পরমাণু বিজ্ঞানীর মৃত্যুর খবর মিলল। ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত ওই পরমাণু বিজ্ঞানীর নাম সইদ ইসার তাবাতাবায়েই। জানা গিয়েছে, ওই পরমাণু বিজ্ঞানী ইরানের শরিফ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। ইরানের পরামাণু কর্মসূচির সঙ্গে জড়িত ছিলেন তিনি। সেই কারণে ইজরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের হিটলিস্টে ছিলেন তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *