আমুদরিয়া নিউজ: খারাপ আবহাওয়ার কারণে পিছিয়ে গেল ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা-সহ চার জনের মহাকাশ যাত্রা। বুধবার তাঁদের নিয়ে মহাকাশে পাড়ি দেবে অ্যাক্সিয়ম-৪। সমাজমাধ্যমে এ কথা জানিয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো। এক্স পোস্টে ইসরো লিখেছে, খারাপ আবহাওয়ার কারণে অ্যাক্সিয়ম-৪ অভিযান ২০২৫ সালের ১০ জুনের বদলে ১১ জুন শুরু হতে চলেছে। প্রসঙ্গত, রাকেশ শর্মার ৪০ বছর পরে মহাকাশে পাড়ি দিচ্ছেন কোনও ভারতীয়। এই অভিযানে পাইলটের ভূমিকায় দেখা যাবে শুভাংশুকে। ১৪ দিন তাঁরা আইএসএসে থাকবেন, বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। নাসা এবং ইসরোর যৌথ উদ্যোগে দলটি এই কাজ করবে।
Total Views:
0