টেস্ট বিশ্বকাপের ফাইনাল হেরেও আইসিসি ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখল অস্ট্রেলিয়া

আমুদরিয়া নিউজ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেলেও আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় শীর্ষ স্থান ধরে রাখল অস্ট্রেলিয়া। আইসিরি-র নতুন টেস্ট ক্রমতালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ৩২০০। গত দু’বছরে ২৬টা টেস্ট খেলে তাদের রেটিং ১২৩। ২৫০১ পয়েন্ট নিয়ে প্রোটিয়ারা দ্বিতীয় স্থানে। তাদের এখন রেটিং ১১৪। ৩৪টা ম্যাচে ৩৮৩৯ পয়েন্ট ও ১১৩ রেটিং নিয়ে তিন নম্বরে রয়েছে ইংল্যান্ড। ভারত রয়েছে চার নম্বরে। ভারতের পয়েন্ট ২৮৩৭। তাদের রেটিং ১০৫। পাঁচে থাকা নিউজিল্যান্ডের সংগ্রহ ২০৯৪ পয়েন্ট। কিউয়িদের রেটিং ৯৫। ষষ্ঠস্থানে থাকা শ্রীলঙ্কার রেটিং ৮৭। তারা ২০৭৮ পয়েন্ট পেয়েছে। সাতে নেমে গিয়েছে পাকিস্তান। ৮ থেকে ১২ নম্বরে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ, আয়ারল্যান্ড, আফগান্তিস্তান এবং জিম্বাবোয়ে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *