আমুদরিয়া নিউজ : উত্তরবঙ্গে টানা ভারী বৃষ্টির জেরে ডুয়ার্স, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। ভুটানের পাহাড় থেকে নেমে আসা জলের তোড়ে নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে।
- আলিপুরদুয়ারের হলং নদীর উপর তৈরি অস্থায়ী সেতু জলের তোড়ে ভেসে যাওয়ায় জলদাপাড়া ট্যুরিস্ট লজ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
- এই সেতুটি পর্যটকদের পাশাপাশি বনকর্মী, এলিফ্যান্ট স্কোয়াড ও র্যাপিড রেসপন্স টিমের যাতায়াতের গুরুত্বপূর্ণ পথ ছিল।
- কালচিনি, হাসিমারা, বারোবিশা, কুমারগ্রাম ও ফালাকাটার বিভিন্ন এলাকা জলের তলায় চলে গিয়েছে।
- কোচবিহার ও জলপাইগুড়ির বিভিন্ন এলাকাতেও বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।
- দার্জিলিংয়ের পাহাড়ি এলাকায় হড়পা বানের সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রশাসন কন্ট্রোল রুম খুলেছে এবং পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আরও বৃষ্টি হলে ডুয়ার্সে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে জানা গিয়েছে।
Total Views:
0