যোগ দিবসের মেনুতে আবারও ঝালমুড়ি

আমুদরিয়া নিউজ : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন কলকাতার রেড রোডে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। এই উপলক্ষে রাজ্যজুড়ে প্রস্তুতি চলছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হতে পারে ‘আয়ুষ আহার’-এর মেনু, যেখানে বাঙালির জনপ্রিয় খাবার ঝালমুড়ি বিশেষ গুরুত্ব পেতে পারে।

এর আগে ঝাড়গ্রামে ঝালমুড়ি খাওয়ার পর প্রধানমন্ত্রীকে ঘিরে এই খাবারটি নতুন করে আলোচনায় আসে। যোগ দিবসের মেনুতে ঝালমুড়ির পাশাপাশি জোয়ার-বাজরার বিস্কুট, কলা, গুড়-বাদামের চিক্কি ও ডাবের জলের মতো স্বাস্থ্যকর খাবার রাখার পরিকল্পনা রয়েছে। পুষ্টিগুণের কারণে এই খাবারগুলিকে বেছে নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

যদি সব ঠিক থাকে, তাহলে যোগ দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছেও এই ‘আয়ুষ আহার’ পৌঁছতে পারে, যার ফলে ফের আলোচনায় আসতে পারে বাঙালির প্রিয় ঝালমুড়ি।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *