আমুদরিয়া নিউজ: অযোধ্যার রাম মন্দির ঘুরে দেখলেন টেসলাকর্তা ইলন মাস্কের বাবা ইরল মাস্ক। নিজের ব্যবসা সংক্রান্ত কাজে গত ১ মে ভারতে এসেছেন সার্ভোটেক রিনিউয়েবল পাওয়ার সিস্টেম লিমিটেড-এর উপদেষ্টা ইরল। বুধবার দুপুরে মেয়ে আলেকজান্দ্রা এবং তাঁর সংস্থার আধিকারিকদের সঙ্গে নিয়ে অযোধ্যা আসেন ইরল মাস্ক। প্রায় ৪০ মিনিট রাম মন্দিরে থাকেন তিনি। পড়ে ইরল বলেন, “অযোধ্যা ভ্রমণ এবং রাম মন্দির আমার কাছে একেবারে অসাধারণ । গোটা বিশ্বে এটি অন্যতম একটি আশ্চর্য।”
Total Views:
0