উচ্ছেদ ও বেআইনি নির্মাণ ভাঙায় নতুন পুলিশি নির্দেশিকা

আমুদরিয়া নিউজ: কলকাতায় উচ্ছেদ, বেআইনি নির্মাণ ভাঙা বা ভবন সিল করার সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নতুন নির্দেশিকা জারি করল লালবাজার। পুলিশ কমিশনার অজয় নন্দের নির্দেশ,  কোনও অভিযান আচমকা নয়,  পুরসভার সঙ্গে সমন্বয় করে আগাম পরিকল্পনা ও পর্যাপ্ত বাহিনী নিযুক্ত করেই কাজ শুরু করতে হবে।

এছাড়াো, সংবেদনশীল এলাকায় অভিযানের আগে যৌথ বৈঠক এবং ভবন সিল করার ক্ষেত্রে প্রয়োজনীয় আইনি নথি প্রস্তুত রাখার কথাও জানান তিনি।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *