আমুদরিয়া নিউজ: পশ্চিমবঙ্গে শিল্পায়ন ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে হলদিয়ায় ৬ হাজার কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে ফেনল ও অ্যাসিটোন উৎপাদন কেন্দ্র। হলদিয়া পেট্রোকেমিক্যালসের অধীনস্থ সংস্থার উদ্যোগে গড়ে ওঠা এই প্রকল্পের উদ্বোধন ১৪ অক্টোবর করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
প্রকল্পটিতে বছরে ৩৪৫ কিলো টন ফেনল এবং ২১৫ কিলোটন অ্যাসিটোন উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। এই রাসায়নিকগুলি ওষুধ, গাড়ি, ইলেকট্রনিক্স, রং এবং অন্যান্য শিল্পে ব্যবহৃত হয়। নতুন উৎপাদন কেন্দ্র চালু হলে বিদেশ থেকে এই রাসায়নিক আমদানির উপর নির্ভরতা কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, সংশ্লিষ্ট অনুসারী শিল্পের বিকাশ এবং কর্মসংস্থান তৈরির সম্ভাবনাও রয়েছে।
Total Views:
0