১৬ নভেম্বরের মধ্যে সই করতে হবে, নইলে আদালতে হাজিরা অমিতাভ বচ্চনকে

আমুদরিয়া নিউজ: ব্যক্তিত্বের অধিকার সংক্রান্ত মামলায় অমিতাভ বচ্চনকে সময়সীমা বেঁধে দিল দিল্লি হাইকোর্ট। আগামী ১৬ নভেম্বরের মধ্যে সমঝোতাপত্রে সই করতে হবে অভিনেতাকে। তা না হলে মামলাটি চালিয়ে যেতে তাঁকে সশরীরে আদালতে হাজির হতে হবে।

২০২২ সালে ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র সঙ্গে সম্পর্কিত একটি অ্যাপে অনুমতি ছাড়া তাঁর ছবি ও কণ্ঠস্বর ব্যবহারের অভিযোগে মামলা করেছিলেন অমিতাভ। ভবিষ্যতে তাঁর অনুমতি ছাড়া ছবি, কণ্ঠস্বর বা পরিচয় বাণিজ্যিকভাবে ব্যবহার আটকাতেই এই আইনি পদক্ষেপ বলে জানা গেছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *