আমুদরিয়া নিউজ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছিলেন রাহুল গান্ধী। এবার পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার হরিয়ানার কার্নালে তিনি জানান, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে আলোচনার জন্য সংসদের বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত কেন্দ্র। রাহুলকে রাস্তায় বিক্ষোভ না করে সংসদে এসে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। অন্যদিকে, বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ ও দেশের স্বার্থ নিয়ে মোদির কাছে জবাব চেয়েছেন রাহুল। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি-কংগ্রেস সংঘাত আরও তীব্র হয়েছে।
Total Views:
0