আমুদরিয়া নিউজ: ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা ‘নাভিক’ (NavIC)-কে ফের পূর্ণ কার্যক্ষম করে তোলার পথে বড় সাফল্য পেল ইসরো। গত ৩০ অক্টোবর উৎক্ষেপিত NVS-03 উপগ্রহটি সফলভাবে নির্ধারিত জিওসিঙ্ক্রোনাস কক্ষপথে পৌঁছেছে। এতে আমেরিকার GPS-এর ওপর ভারতের নির্ভরতা কমবে।
NVS-03-এ রয়েছে দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যাটমিক ক্লক এবং L1 ফ্রিকোয়েন্সি ব্যান্ডের সুবিধা। এর ফলে স্মার্টফোন, গাড়ি, বিমান ও জাহাজে নাভিকের ব্যবহার আরও সহজ হবে। জাতীয় নিরাপত্তা, সামরিক কার্যকলাপ এবং দুর্যোগ মোকাবিলাতেও এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
তবে সাধারণের জন্য পরিষেবা চালুর আগে উপগ্রহটির আরও কিছু পরীক্ষা ও কমিশনিং প্রক্রিয়া সম্পন্ন করবে ইসরো।
Total Views:
0