আমুদরিয়া নিউজ : দিল্লি বিমানবন্দরে বড়সড় দুর্ঘটনা ঘটে। রানওয়েতে দাঁড়িয়ে থাকা আকাসা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে ধাক্কা মারে উল্টো দিক থেকে আসা স্পাইসজেটের আরেকটি উড়ান। সংঘর্ষের ফলে দুই বিমানেরই কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। স্পাইসজেট বিমানের ডানা এবং আকাসা বিমানের দিকনির্ণায়ক যন্ত্র ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। জানা গিয়েছে,বিমানটি দিল্লি থেকে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল।