অজিত পাওয়ারকে শেষ বিদায়: শোকে স্তব্ধ বারামতী, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য

আমুদরিয়া নিউজ : এনসিপি প্রধান ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মরদেহ শেষকৃত্যের জন্য বারামতীর বিদ্যা প্রতিষ্ঠানের মাঠে পৌঁছেছে। জাতীয় পতাকায় মোড়া কফিনকে ঘিরে ‘অজিতদাদা অমর রহে’ স্লোগানে মুখর বারামতী। কাতেওয়াড়ির বাসভবন থেকে শুরু হওয়া শেষযাত্রায় বিপুল জনসমাগমের কারণে নিরাপত্তার স্বার্থে রুট পরিবর্তন করা হয় এবং শোভাযাত্রা শহরের ভিতর দিয়ে না নিয়ে সরাসরি মাঠে আনা হয়। বুধবার সকালে লিয়ারজেট-৪৫ বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারসহ পাঁচজনের মৃত্যু হয়। উদ্ধার হয়েছে বিমানের ব্ল্যাক বক্স, তদন্ত চলছে। সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা। শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত রয়েছেন স্ত্রী সুনেত্রা পাওয়ার, পুত্র পার্থ ও জয়, শারদ পাওয়ার, সুপ্রিয়া সুলে, ছগন ভুজবল, রাজ ঠাকরে-সহ রাজ্য ও জাতীয় রাজনীতির একাধিক শীর্ষ নেতা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বারামতীতে পৌঁছেছেন। অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যু মহারাষ্ট্র রাজনীতিতে গভীর শূন্যতা সৃষ্টি করেছে। বারামতীর আকাশ-বাতাসে আজ শোক ও বিদায়ের ভারী আবহ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *