আনন্দপুর অগ্নিকাণ্ড : মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমুদরিয়া নিউজ : হুগলির আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে বড়সড় সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি মৃতের পরিবারের একজন সদস্যকে সিভিক ভলান্টিয়ারের কাজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত এই সহায়তা পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অগ্নিকাণ্ডে একাধিক শ্রমিকের মৃত্যু হয় এবং এখনও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। উদ্ধারকাজ চলাকালীন দেহাবশেষ উদ্ধার হওয়ায় শনাক্তকরণের জন্য ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং দায়ীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সাহায্য করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *