আমুদরিয়া নিউজ:ইংল্যান্ড ও ওয়েলসে যৌন অপরাধে দণ্ডিত পুরুষ বন্দীদের যৌন আকাঙ্ক্ষা কমানোর ওষুধ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার। পরীক্ষামূলক কর্মসূচি সফল হলে ২০২৮ সালের ডিসেম্বর থেকে তা শুরু হতে পারে। প্রায় ১৫ হাজার যৌন অপরাধী বন্দীর মধ্যে প্রায় ৩,৭৫০ জনকে এই চিকিৎসার আওতায় আনার সম্ভাবনা রয়েছে। তবে গুরুতর অপরাধীদের ক্ষেত্রে ওষুধ বাধ্যতামূলক করা হবে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি।
Total Views:
0